খাগড়াছড়িতে ২ গ্রুপের গোলাগুলিতে নিহত ৪
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ৪:০৮ পিএম

খাগড়াছড়িতে দুর্গম পাহাড়ি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২ আঞ্চলিক সংগঠনের সদস্যদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন নিহত হয়েছেন।

আজ শুক্রবার (২৫ জুলাই) রাতে দীঘিনালার নাড়াইছড়ির দুলুছড়ি এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন খাগড়াছড়ির দীঘিনালা থানার ওসি জাকারিয়া। 

জাকারিয়া জানান, জনসংহতি সমিতি (জেসএস) মূল দল ও ইউনাইটেড ডেমোক্রেটিভ ফন্টের (ইউপিডিএফ) মধ্যে এ ঘটনা ঘটে। এতে ইউপিডিএফ চারজন নিহত হয়েছেন। 

ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগের অংগ্য মারমা এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, “দীঘিনালার ঘটনার সঙ্গে ইউপিডিএফের কোনো সম্পৃক্ততা নেই। এ বিষয়ে আমরা অবগত নই।”

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  দেশজুড়ে   খাগড়াছড়ি   গোলাগুলি   নিহত  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft