প্রকাশ: বুধবার, ২৩ জুলাই, ২০২৫, ৮:২৫ পিএম

ফরিদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষায় ২০২৫ এ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্টারগার্টেনের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ প্রদানের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকাল ১১ টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় ফরিদপুর প্রাইভেট স্কুল সমন্বয় পরিষদের সভাপতি শেখ সাইফুল ইসলাম অহিদ, সাধারণ সম্পাদক অপরেশ রায় অপু, সহ-সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান, যুগ্ন-সম্পাদক মো:নাজিম উদ্দিন আহমেদ লেনিন, যুগ্ন-সম্পাদক মো: অনিসুজ্জামান মোল্লা, এইচ এম ইব্রাহিম রাজ্জাক, মো:রোকনউদ্দিন রুমন, মো:নজরুল ইসলাম সৌরভ, আবু হানিফ, মিতা আক্তার, ইয়ারুন নাহার রুনা, মো: রিয়াদ হোসেনসহ ফরিদপুরের বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্টারগার্টেনের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, শিক্ষাক্ষেত্রে বেসরকারি কিন্ডারগার্ডেন ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠানগুলো দেশের শিক্ষা বিস্তারে টেক্সটবুক বোর্ডের কারিকুলাম দেশীয় কৃষ্টি ও সংস্কৃতিকে অনুসরণ করে দেশের ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। যার ফলে দিন দিন সামাজিকভাবে এসব প্রতিষ্ঠানগুলোর গ্রহণযোগ্যতা বৃদ্ধি পেয়েছে এবং এ সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখা সহ বিগত বছরগুলোতে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ও ২০২৩ সালে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে ঈর্ষণীয় সাফল্যের স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছে।