জবাবদিহিতে সংবাদ প্রকাশের পর সেই কনার পাশে ব্যবসায়ী মান্নান
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৩ জুলাই, ২০২৫, ৭:৫৫ পিএম

দারিদ্র্যের সাথে লড়াই করেও হকি খেলে অসামান্য কৃতিত্ব অর্জন করেছে নাটোরের বাগাতিপাড়া উপজেলার সান্যালপাড়া গ্রামের কিশোরী কনা আক্তার। সম্প্রতি তাঁর এই সংগ্রামী গল্প নিয়ে "দারিদ্র্যকে সঙ্গী মাঠ কপাচ্ছেন নাটোরের কনা" শিরোনামে "দৈনিক জবাবদিহি  সংবাদ প্রকাশিত হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ দেশব্যাপী সে খবর আলোড়ন তোলে।

সংবাদটি চোখে পড়ে ঢাকার গার্মেন্টস ব্যবসায়ী আব্দুল মান্নান-এর। এরপরই তিনি কনার পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। খোঁজ নেন কনা ও তার পরিবারের।
 
আজ বুধবার (২৩ জুলাই) সকালে স্থানীয় প্রতিনিধির মাধ্যমে কনার পরিবারের হাতে ব্যবসায়ী মান্নান-এর পক্ষ থেকে আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হয় । আব্দুল মান্নান ঢাকার ‘মাহীম ফ্যাশন’ নামের একটি গার্মেন্টস প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী। 

তিনি জানান, কনার মতো প্রতিভাবান খেলোয়াড়রা যদি পৃষ্ঠপোষকতা পায়, তাহলে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়েও দেশের নাম উজ্জ্বল করতে পারবে। ভবিষ্যতেও কনার পাশে থাকার প্রতিশ্রুতি দেন তিনি।

সহায়তা পেয়ে কনার পরিবার ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft