রাণীশংকৈলে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২১ জুলাই, ২০২৫, ৬:২৫ পিএম

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ ইউনিয়নের ভবানন্দপুর ও করনাইট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে রাণীশংকৈল থানা পুলিশ।

আজ সোমবার (২১ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে রাণীশংকৈল থানা পুলিশের একটি দল অভিযানে অংশ নেয়। অভিযানকালে ভবানন্দপুর এলাকা থেকে মৃত আঃ রশিদুল ইসলামের ছেলে মাসুদ রানাকে ১০ পিস ইয়াবাসহ এবং করনাইট গুচ্ছগ্রাম এলাকা থেকে মৃত মনসুর আলীর ছেলে মোঃ আলাউদ্দিনকে ৫ পিস ইয়াবাসহ আটক করা হয়।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. আরশেদুল হক জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft