গোপালগঞ্জে নিহত ৩ জনের লাশ উত্তোলনের নির্দেশ
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২১ জুলাই, ২০২৫, ৪:১৮ পিএম আপডেট: ২১.০৭.২০২৫ ৪:৪০ পিএম

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ও সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত পাঁচজনের মধ্যে তিনজনের লাশ কবর থেকে তুলে সুরতহাল প্রতিবেদন ও ময়নাতদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

আজ সোমবার (২১ জুলাই) সকাল ১০টার দিকে হত্যা মামলার বাদীরা লাশ উত্তোলনের আবেদন করলে আদালত এ নির্দেশ দেন।

যাদের লাশ উত্তোলন করা হবে, তারা হলেন—রমজান কাজী, ইমন তালুকদার ও সোহেল রানা।

বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান বলেন, নিহতের ঘটনায় দায়ের করা মামলার বাদীগণ আজ আদালতে নিহতের সুরতহাল প্রতিবেদন ও ময়নাতদন্তের জন্য লাশ উত্তোলনের জন্য আবেদন করেন। আদালত একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে নিহত রমজান কাজী, ইমন তালুকদার ও সোহেল রানার লাশ কবর থেকে উত্তোলন করে সুরতহাল প্রতিবেদন ও ময়নাতদন্তের নির্দেশ দিয়েছেন। আমরা গোপালগঞ্জ পৌর কবরস্থানে গিয়ে নিহত রমজানের লাশ আগে উত্তোলন করব।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft