দুর্গাপুরে দম্পতির ঝুলন্ত লাশ উদ্ধার
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২০ জুলাই, ২০২৫, ৫:১২ পিএম

নেত্রকোনার দুর্গাপুরে বসত ঘর থেকে ঝুলন্ত অবস্থায় থাকা এক দম্পতির লাশ উদ্ধার করেছে  পুলিশ। দম্পতি হলেন, উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চকলেংগুরা গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে সোহাগ মিয়া (২৪) ও তার পত্নী একই উপজেলার কুড়ালিয়া গ্রমের রহিম উদ্দিনের মেয়ে ঝুমা আক্তার(২১)। স্বামী সোহাগ পেশায় রাজমিস্ত্রী ছিলেন। 

আজ রোববার (২০ জুলাই) সকালে ঝুমার বাবা উপজেলা কুল্লাগাড়া ইউনিয়নের কুড়ালিয়া গ্রামের রহিম উদ্দিনের বসত ঘর থেকে লাশ দুইটি  উদ্ধার করা হয়। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় তিন বছর আগে সোহাগ ও ঝুমার বিয়ে হয়। সোহাগ স্ত্রী সন্তান নিয়ে শ্বশুরবাড়িতে থাকতেন। তাদের ২ বছরের একটি মেয়ে রয়েছে ।   রাত ১০ টার দিকে  খাবার খাওয়ার পর একটি কক্ষে ঘুমাতে যান এই দম্পতি। পরে ভোরে বাড়ির অন্যরা ঘরের ভিতরে ধরণার সাথে রশিতে সোহাগ আর ঝুমার লাশ ঝুলছিল দেখে চিৎকার করে। স্থানীয়রা এসে পুলিশকে খবর দেই। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পারিবারিক কলহের জেরে তারা আত্মহত্য করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ।

দুর্গাপুর থানার ওসি মাহমুদুল হাসান জানান, খবর পেয়ে দম্পতির লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পারিবারিক কলহের জেরে তারা আত্মহত্য করে থাকতে বলে  প্রাথমিকভাবে ধারণা করছি। লাশ ময়নাতদন্তের জন্যে নেত্রকোণা মর্গে পাঠানো হবে। ময়না তদন্তের পর মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft