মোহনগঞ্জে গলায় ফাঁস দিয়ে নববধূ'র আত্মহত্যা
মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২০ জুলাই, ২০২৫, ৫:০৩ পিএম

নেত্রকোণার মোহনগঞ্জে বিয়ের এক মাস আট দিনের মাথায় সাবিনা আক্তার (১৯) নামে এক নববধূ গলায় ওড়না পেঁছিয়ে আত্নহত্যা করেছেন। গতকাল শনিবার দুপুরে উপজেলার ৫ নং সমাজ সহিলদেও ইউনিয়নের কমলপুর (মীর পাড়) গ্রামে এ ঘটনা ঘটে।

মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত সাবিনা আক্তার কমলপুর গ্রামের আজিমুল মিয়ার (২৫) এর স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ৩নং তেতুলিয়া ইউনিয়নের তেতুলিয়া গ্রামের শামসুদ্দীনের মেয়ে সাবিনাকে এক মাস ৮ দিন আগে বিয়ে করেন আজিমুল মিয়া। (১৯ জুলাই) রোজ শনিবার দুপুর দেড়টার দিকে নিজ স্বামীর বসত ঘরে কাঠের ধর্নার সাথে ফাঁসিতে ঝুলতে দেখে আজিমুলের বড় ভাই আলিম। পরে চিৎকার দিলে সাবিনার শাশুড়ী পারুলা খাতুনসহ প্রতিবেশীরা এসে তাকে দ্রুত নামিয়ে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক তাকে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে রেফার্ড করেন। অবস্থার সংকটাপন্ন হওয়ায় সাবিনাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল (মমেকে) রেফার্ড করা হয়।  পরে (মমেকে) নিয়ে যাওয়ার পথে সন্ধ্যার দিকে সাবিনার মৃত্যু হয়।
 
মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলাম, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আপাতত এ ঘটনায় অপমৃত্যুর মামলা হবে। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft