কুলাউড়া সীমান্তে ৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেলো বিএসএফ
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ৮:২১ পিএম

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে তিন বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল বৃহস্পতিবার (১৭ জুলাই) মধ্যরাতে উপজেলার শরীফপুর ইউনিয়নের লালারচক বিওপির হরিপুর এলাকা থেকে তাদের আটক করে বিএসএফ।

এই বাংলাদেশিরা হলেন- সোহাগ মিয়া (২৩), মাসুক আলী মন্টুরি (২০) ও সিপার আহমদ (২২)। তারা সবাই উপজেলার শরীফপুর ইউনিয়নের বাসিন্দা।

আটকদের পরিবার সূত্রে জানা যায়, গতকাল রাতে সোহাগ, মাসুক ও সিপার মাছ শিকার করছিলেন বাংলাদেশ সীমান্তের ভেতর শরীফপুর ইউনিয়নের হরিপুর এলাকায়। এসময় বিএসএফ এসে তাদের চোরাকারবারি সন্দেহে আটক করে নিয়ে যায়।

বিএসএফের হাতে আটক মাসুক আলীর ভাই ময়নুল মিয়া বলেন, রাতে বাংলাদেশ সীমান্তের ভেতরে মাছ শিকারের সময় ১৫-২০ জন বিএসএফ এসে তাদের আটক করে নিয়ে যায়। পরে ভারত থেকে আমার ভাই জানায় যে, তাদের সেখানের থানায় রাখা হয়েছে। আমরা বিষয়টি বিজিবির শরিফপুর ক্যাম্পকে জানিয়েছি। তারা বলেছে, বিষয়টি দেখছেন।

এ বিষয়ে শরীফপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য হারুন মিয়া বলেন, আমি শুনেছি রাতে তারা মাছ শিকার করতে গিয়েছিল। পরে তাদের বিএসএফ ধরে নিয়ে যায়।

৪৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া বলেন, এ ধরনের ঘটনা শুনেছি। তবে আজ সারাদিন কোনো অভিযোগ পাইনি। পরিবারের কেউ আসেনি বা ভারতের বিএসএফও কিছু জানায়নি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft