পটিয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতার ঝুলন্ত লাশ উদ্ধার
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ৭:৩৩ পিএম

চট্টগ্রামের পটিয়ায় শামসেদ হিরু নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার (১১ জুলাই) সকালে উপজেলার শোভনদণ্ডী ইউনিয়নে একটি ঘর থেকে তার মরদেহটি উদ্ধার হয়। 

তিনি শোভনদণ্ডী ইউনিয়ন পরিষদের (ইউপি) ১ নম্বর ওয়ার্ডের সদস্য এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের কার্যকরী কমিটির সদস্য ছিলেন।

নিহতের ছোট ভাই মাহমুদুল ইসলাম জানান, তার বড় ভাই চট্টগ্রাম নগর থেকে গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে বাড়িতে আসেন। রাজনৈতিক কারণে গ্রেপ্তার হওয়ার ভয়ে বেশি সময় তিনি ঘরে থাকতেন না। রাত প্রায় দেড়টার দিকে বসতঘর থেকে বের হয়ে বাড়ির পাশের ছোট্ট আরেকটি ঘরে থাকতে যান। ভোররাতে সেই ঘরে তাকে ফ্যানের সঙ্গে ঝুলে থাকতে দেখেন তার স্ত্রী। 

মাহমুদুল হাসান দাবি করেন, তার ভাইয়ের পা মাটিতে লাগানো ছিল। কেউ পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রেখে গেছে।

এদিকে খবর পেয়ে সকাল ৬টায় ঘটনাস্থলে যান পটিয়া থানার পুলিশ। পরে সকাল আটটার দিকে সেখান থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নেওয়া হয়। 

এ ব্যাপারে জানতে চাইলে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft