রৌমারীতে নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে চাল বিতরণ
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫, ৫:২২ পিএম

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় প্রশাসনের পক্ষ থেকে ব্রহ্মপুত্র নদীভাঙ্গনের ক্ষতিগ্রস্থ দুইশতাধিক পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে। বুধবার (৯ জুলাই) উপজেলার চরশৌলমারী ইউনিয়ন পরিষদ থেকে এ চাল বিতরণ করা হয়। 

বিতরণের সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার উজ্জল কুমার হালদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সামুজউদ্দিন, চরশৌলমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান একেএইচএম সাইদুর রহমান দুলাল, সংশ্লিষ্ট ইউপি সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ইতোমধ্যে উপজেলার চরশৌলমারী ইউনিয়নের সোনাপুর, ঘুঘুমারী, গেন্দার আলগা ও সুখেরবাতি সহ কয়েকটি গ্রামের মানুষ ব্রহ্মপুত্র নদীভাঙ্গনের শিকার হন। ওই পরিবারগুলো বর্তমানে অর্ধহারে-অনাহারে দিন কাটাচ্ছে। নদীভাঙ্গনরোধে ও ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর পূণর্বাসনের দাবীতে ওই এলাকার বাসিন্দারা মানববন্ধন করেছেন। বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হলে, তিনি দ্রুত উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৬ মেট্রিকটন চাল বরাদ্দ দেন। 

উপজেলা নির্বাহী অফিসার উজ্জল কুমার হালদার বলেন, নদীভাঙ্গনের শিকার হয়ে যারা নিঃম্ব হয়েছেন বা থাকার ঘর নেই, তারা যোগাযোগ করবেন। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft