বাগাতিপাড়ায় বিষপানে বৃদ্ধার আত্মহত্যা
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৯ জুলাই, ২০২৫, ৬:২৩ পিএম

নাটোরের বাগাতিপাড়ায় পুত্রবধূ ও নাত বউয়ের ওপর অভিমান করে মনোয়ারা বেগম (৬৫) নামের এক বৃদ্ধা বিষপানে আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে  বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের খন্দকার মালঞ্চি গ্রামের মৃত সমেজ আলীর স্ত্রী মনোয়ারা বেগম পারিবারিক কাজকর্ম নিয়ে গত ৩ জুলাই পুত্রবধূ রসিয়া বেগম ও নাত বউ সাফিয়া ইয়াসমিন ইভার সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন।

এরপর থেকে তিনি তাদের ওপর অভিমান করে তিনদিন অনাহারে থাকেন। ছেলে আনোয়ার হোসেন তাকে খাবার খাওয়ালেও তার অভিমান ভাঙ্গেনি। মঙ্গলবার সকালে সকলের অজান্তে তিনি বাড়িতে ফসলে ব্যবহৃত পাউডার জাতীয় বিষ পান করেন।

বিষয়টি বুঝতে পেরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।

বাগতিপাড়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. রিয়াজুল হাসান জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft