দেবীগঞ্জে অবৈধ বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৯ জুলাই, ২০২৫, ৫:৪৬ পিএম

পঞ্চগড়ের দেবীগঞ্জে সেনাবাহিনী ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে ২ লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। 

মঙ্গলবার (৮ জুলাই) রাত ৯ টায় উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের ধুলাঝাড়ী বাজার সংলগ্ন করতোয়া নদীর ঘাটে দেবীগঞ্জ সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর জুবায়ের হোসেন সিয়ামের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টিম থানা পুলিশকে সাথে নিয়ে অভিযান পরিচালনা করেন। 

অভিযানে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত দুটি ট্রাক্টর সহ ট্রাক্টর চালক রাজু ইসলাম ও শান্ত ইসলামকে আটক করা হয়। 

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মাহমুদুল হাসান ঘটনাস্থলে উপস্থিত হয়ে অবৈধভাবে বালি উত্তোলনের দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে রাজু ইসলামের নামে ২লাখ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে ৩ মাসের কারাদণ্ডের আদেশ প্রদান করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দন্ডিত রাজু ইসলাম জরিমানাকৃত অর্থ নগদে পরিশোধ করায় চালক ও ট্রাক্টর দুটিকে ছেড়ে দেয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান বলেন, "এই উপজেলায় রাষ্ট্রীয় ও জনস্বার্থে সরকারি দায়িত্ব পালনের অংশ হিসেবে যেকোনো অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও অভিযান অব্যাহত থাকবে।"

দেবীগঞ্জ সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর জুবায়ের হোসেন সিয়াম বলেন, "সরকারি সম্পদ রক্ষায় অবৈধ ভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীর অবস্থান  জিরো টলারেন্স। ভবিষ্যতে মাদকবিরোধী অভিযানসহ এধরনের অভিযান অব্যাহত থাকবে"।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft