প্রকাশ: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫, ৫:২০ পিএম

নাটোরে বাগাতিপাড়া উপজেলার জামনগর পকেট খালি পুলিশ ফাঁড়ি থাকলেও এখনো অনিরাপদ সাধারণ মানুষের জীবন ও মালামাল। অটো এবং ভ্যান ছিনতাইয়ের ঘটনায় হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে এখানে। এমনকি এই পথে পুলিশ দম্পতিও রেহায় পাননি।
পুলিশ দম্পতিকে বেঁধে মটরসাইকেলে ছিনতাইয়ের ঘটনাও ঘটেছে।
আজ মঙ্গলবার (৮ জুলাই) ভোর ৪টা থেকে সাড়ে ৪ টার দিকে বাগাতিপাড়া উপজেলার জামনগর পকেট খালি পুলিশ ফাঁড়ির প্রায় ৬শ মিটার উত্তরে ভ্যান চালকে বেঁধে কলা বোঝাই ভ্যান ছিনতায়ের ঘটনা ঘটে।
এসময় ভ্যান চালক আজাদকে কুপিয়ে গুরুতর জখম করে দুর্বৃত্তরা।
আহত ভ্যানচালক আজাদ উপজেলার জামনগর কুঠিপাড়া গ্রামের আলাল মন্ডলের ছেলে।
ঘটনার বিষয়ে থানার দায়িত্বরত ওসির কাছে জানতে চাইলে তিনি এ বিষয়ে কিছুই জানেন না বলে জানান।
আহত আজাদ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানান তার পরিবার।