প্রকাশ: শনিবার, ৫ জুলাই, ২০২৫, ৬:৫৪ পিএম

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বৈদ্যুতিক শকে রফিকুল ইসলাম নাঈম (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিজ ঘরে ইলেকট্রিক কাজ দেখতে গিয়ে এই হৃদয় বিদারক দুর্ঘটনা ঘটে।
আজ শনিবার দুপুরে চরপার্বতী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বলির গো বাড়ীতে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাঈম ওই বাড়ীর আইয়ুব আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুরে নিজেদের বিল্ডিংয়ে বৈদ্যুতিক কাজ দেখতে গিয়েছিলেন নাঈম। এসময় বিদ্যুৎস্পর্শে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। বাড়ির লোকজনরা তাকে তাৎক্ষণিক ভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।