কক্সবাজারে চার শিক্ষার্থী নিখোঁজ
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৫ জুলাই, ২০২৫, ৫:৪৩ পিএম

কক্সবাজারের রামুতে জুমার নামাজ পড়তে গিয়ে চার শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গতকাল শুক্রবার (৪ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার বাইপাস মসজিদে নামাজ পড়তে গিয়ে তারা নিখোঁজ হয়।

নিখোঁজরা হলেন- রামু বাইপাস এলাকার আনসার উল্লাহর ছেলে আবদুল হামিদ ছমির, সৈয়দ উল্লাহর ছেলে সাহেদ সৈয়দ, কাউয়ারখোপ বৈলতলী এলাকার নজরুল ইসলামের ছেলে মোস্তফা কামাল, কলিম উল্লাহর ছেলে উমর ফারুক ইমন।

নিখোঁজ পরিবারের সদস্যরা জানান, তারা জুমার নামাজের জন্য বের হয়। এরপর থেকে তাদের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও তাদের সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় রামু থানায় সাধারণ নিখোঁজ ডায়েরি করা হয়েছে।

রামু থানার তদন্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ বলেন, নিখোঁজদের পরিবার থেকে নিখোঁজ ডায়েরি করা হয়েছে। ইতোমধ্যে নিখোঁজদের পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft