গোয়ালন্দে হেরোইন ও নগদ অর্থসহ একজনকে গ্রেপ্তার
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫, ৫:২১ পিএম

গোয়ালন্দ থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ পুরিয়া হেরোইন ও বিক্রিত নগদ ১৫ হাজার টাকা'সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

আজ বৃহস্পতিবার ৩রা জুলাই এ তথ্য  নিশ্চিত করেছেন গোয়ালন্দ থানার ওসি রাকিবুল ইসলাম। 

পুলিশ জানায়, গতকাল বুধবার বিকালে গোয়ালন্দঘাট থানাধীন দৌলতদিয়া ১নং ফেরীঘাট সংলগ্ন এলাকা থেকে শাওনুর রহমান মাদক ব্যবসায়ীকে হাতেহাতে ২৫ পুড়িয়া হেরোইন ও বিক্রিত নগদ ১৫ হাজার টাকাসহ  আটক করা হয়। সে মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার পশ্চিম  বাস্তা গ্রামের মোঃ নূর আলম মিয়ার ছেলে।  

উক্ত ঘটনায় গোয়ালন্দঘাট থানায় নিয়মিত মামলা রুজু হয়। গ্রেপ্তারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft