প্রকাশ: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫, ৫:৪২ পিএম

যশোর সার্কিট হাউজ পাড়ায় বিলডিং ফর ফিউচার লিমিটেডের র্নিমানধীন ভবনের ষষ্ঠ তলার বারান্দা ভেঙে দুই ইঞ্জিনিয়ারসহ ৩ জন নিহত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতারা হলেন, কুষ্টিয়া মজমপুর এলাকার বাসিন্দা ইঞ্জিনিয়ার মিজান হোসেন (৩৫), দিনাজপুর এলাকার বাসিন্দা ইঞ্জিনিয়ার আজিজুল (৩৪), রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ মহারাজপুর গ্রামের মৃত রমজান আলী ছেলে শ্রমিক নুরু (৪৫)।
ঐ বিল্ডিংএ কর্মরত শ্রমিক রমজান আলী, প্রতিবেশী রিজিয়া বেগমসহ একাধিক শ্রমিকরা জানান, আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১ দিকে খড়কি সার্কিট হাউজপাড়া ইকবাল মঞ্জিলের নির্মাণাধীন বিল্ডিং ফর ফিউচারের ০৯ তলা বিল্ডিংয়ের ০৬ তলা উপর বারান্দায় কাজ চলছিল। এ সময় হঠাৎ বারান্দা ভেঙে নিচে পড়ে যায়। তখন ২ ইঞ্জিনিয়ারসহ এক শ্রমিক নিচে পড়ে মারাত্মক আহত হন। পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাকিরুল ইসলাম, পরীক্ষা-নিরীক্ষা করে উভয়কে মৃত বলে ঘোষণা করেন। লাশ ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
যশোর কোতোয়ালি থানার এস আই জাহিদ হাসান জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। এ বিল্ডিং এর কাজ করছিলেন সাবেক প্রধানমন্ত্রীর আত্মীয়। সম্পূর্ণ নিরাপত্তাহীনভাবে বিল্ডিং এর কাজ চলছিল বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে ঘটনার বিস্তারিত জানানো সম্ভব হবে