প্রকাশ: সোমবার, ৩০ জুন, ২০২৫, ৫:৪৯ পিএম

নেত্রকোণার মোহনগঞ্জে জোবেদা খাতৃন (৭২) নামে এক বৃদ্ধ মহিলা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে।
সরজমিনে গিয়ে ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ (৩০ জুন) রোজ সোমবার আনুমানিক ভোর ৫ টা থেকে ৬ টার মধ্যে জোবেদা খাতুন তার ছেলে বজলু রহমানের বসত ঘরের পুর্ব পাশে পুকুর পারে আমগাছের লাইলং রশি দিয়ে গলায় পেঁচিয়ে বেঁধে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। জোবেদা এবং তার মেয়ে রত্না এক সাথে ফজরের নামাজ পরে তার মেয়ে রত্না ঘরের কাজ করতে থাকে তার ফাঁকে জোবেদা সকলের চোখ ফাঁকি দিয়ে তার ছোট ছেলে বজলু রহমানের ঘরের পুর্ব পাশে পুকুর পারে আমগাছের ঢালের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মাহত্য করেছে। জোবেদার এক ছেলে দুই মেয়ে তারা সবাই আলাদা থাকে । বৃদ্ধ তার ছোট মেয়ে রত্নার বাড়িতে থাকতো।
পরিবার সূত্রে জানা যায়, জাবেদা খাতুন প্যারালাইসিস রোগে আক্রান্ত ছিলেন 'দু'পায়া লাঠি দিয়ে চলাচল করতেন।
নিহত জোবেদা খাতুন মোহনগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ড টেংগাপাড়া কলেজ রোডের মৃত মো: মিছিল মিয়ার স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, জোবেদার প্রথম স্বামী মারা যাওয়ার পরে দ্বিতীয় বিয়ে করে বর্তমান স্বামী আব্দুল গনি মিয়া। জোবেদার দ্বিতীয় সংসারে এক ছেলে দুই মেয়ে। সকালে বড় ছেলে তার মা জোবেদার ঝুলন্ত মরদেহ প্রথম দেখে ছোট ভাই বজলু রহমানকে ডাক দিলে উঠে এসে দেখে আমাগাছের সাথে ফাঁস নিয়েছে। পরে থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্তকারী অফিসার এস আই শহীন আল সরকার সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন ।
মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, লাশ নেত্রকোণা সদর হাসপাতালে ময়নাতদন্তে পাঠানোর জন্য প্রস্তুুত করা হচ্ছে। পরিবারের সবাই থানায় এসেছিলেন। এখনো পর্যন্ত পরিবারের পক্ষে থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।