মনোহরগঞ্জে অপহৃত শিশু উদ্ধার, ২ অপহরণকারী গ্রেপ্তার
মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৯ জুন, ২০২৫, ৭:৫২ পিএম

কুমিল্লার মনোহরগঞ্জে অপহৃত মাদ্রাসা ছাত্র রাসেল (৭) কে উদ্ধার করেছে মনোহরগঞ্জ থানা পুলিশ। ২৮ জুলাই দিবাগত রাত ৯টায় জামালপুর থেকে তাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় অপহরণকারী ইমরানসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

পুলিশ সূত্রে জানা যায়, ২১ জুন সকাল ১১টায় উপজেলার আশিরপাড় আন নুর নুরানি মাদ্রাসার শিশু শিক্ষার্থী রাসেলকে মামা পরিচয়ে খাবার কিনে দেয়ার প্রলোভন দেখিয়ে মাদ্রাসা থেকে বের করে নিয়ে যায় ইমরান। পরে জামালপুর নিয়ে পরিবারের কাছে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবী করা হয়। অপহরণের ৮দিন পর শনিবার দিবাগত রাতে অপহরণকারীকে ২ লাখ প্রলোভন দেখিয়ে ফাঁদে ফেলে তথ্য প্রযুক্তির সহায়তায় মনোহরগঞ্জ থানা পুলিশ জামালপুর সদর থানার দিকপাইত এলাকা থেকে অপহরণকারী ইমরান ও তার সহযোগী সোহেলকে গ্রেপ্তার করে ও ভিকটিমকে উদ্ধার করে। 

অপহরণকারী ইমরানের বাড়ি চাটখিল থানার মনোহরপুর গ্রামে। সে ওই গ্রামের মৃত দুলাল মিয়ার ছেলে। সহযোগী সোহেলের বাড়ি জামালপুর সদর থানার দিকপাইত এলাকার গান্ধাইল গ্রামে। সে ওই গ্রামের মৃত ইসমাাইল হোসেনের ছেলে। 

এ ঘটনায় অপহৃত ওই শিক্ষার্থীর মা রোজিনা বেগম বাদী হয়ে শিশু ও নারী নির্যাতন দমন আইনে অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে মনোহরগঞ্জ থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। মনোহরগঞ্জ থানার মামলা নং-১০, তারিখ ২১/০৬/২০২৫ইং। 

বিষয়টি নিশ্চিত করে মনোহরগঞ্জ থানা পুলিশ পরিদর্শক (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, গ্রেপ্তারকৃত আসামীদ্বয় ও ভিকটিমকে রবিবার কুমিল্লার আদালতে পাঠানো হয়েছে। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft