তিতাসে হাত-পা বাঁধা অবস্থায় রাজমিস্ত্রীর লাশ উদ্ধার
তিতাস (কুমিল্লা) সংবাদদাতা
প্রকাশ: রোববার, ২৯ জুন, ২০২৫, ৬:৫০ পিএম

কুমিল্লার তিতাস উপজেলায় নির্মাণাধীন একটি ভবনের দ্বিতীয় তলা থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক রাজমিস্ত্রীর লাশ উদ্ধার করেছে তিতাস থানা পুলিশ।

আজ রোববার (২৯ জুন) সকাল সাড়ে ১০ টায় উপজেলার জগতপুর ইউনিয়নের পূর্ব ভাটিপাড়া গ্রামের দ্বীন ইসলামের নির্মাণাধীন ভবনের দোতালার একটি কক্ষ থেকে এ লাশ উদ্ধার করা হয়।

সরেজমিনে গিয়ে জানা যায়, নিহত রাজমিস্ত্রী ও তার সহকারী দুই শ্রমিক নির্মাণাধীন বাড়িটির কাজ করছিলেন। রোববার সকালের দিকে ভবনটির দ্বিতীয় তলায় লাশটি দেখতে পান স্থানীয়রা। পরে খবর দেওয়া হলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।

স্থানীয় ও পুলিশ সূত্রে আরো জানা যায়, নিহতের নাম মোস্তফা মিয়া (৫৫)। তিনি রংপুর জেলার মাহিগঞ্জ থানার বাসিন্দা। তিতাসে থেকে তিনি চুক্তিভিত্তিক রাজমিস্ত্রীর কাজ করতেন। তাঁর সঙ্গে আরও দুইজন সহকারী শ্রমিক ছিলেন, যাঁদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে বলে জানা গেছে।

ঘটনার পর থেকে ওই দুই সহকারী শ্রমিককে লাপাত্তা। স্থানীয়দের ধারণা, নিখোঁজ থাকা ওই দুই সহকারী শ্রমিকই এই হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারেন।

তিতাস থানার ওসি মো. শহিদ উল্যাহ বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে দেখি রাজমিস্ত্রি মোস্তফার হাত-পা ও মুখ বাঁধা এবং কম্বল দিয়ে মুড়িয়ে রাখা হয়েছে। তার সঙ্গে আরো দুইজন শ্রমিক ছিল, তারা এখন নাই। ধারণা করা হচ্ছে, তারাই মোস্তফাকে হত্যা করে পালিয়ে গেছেন। নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft