পিরোজপুরে জাল নোটসহ আটক ১
পিরোজপুর সংবাদদাতা
প্রকাশ: শনিবার, ২৮ জুন, ২০২৫, ৫:০৪ পিএম

পিরোজপুর শহরের সিও অফিস মোড় এলাকা থেকে জাল নোটসহ আলমগীর হোসেন নামের এক ব্যক্তিকে আটক করেছে সদর থানা পুলিশ। আটককৃত ব্যক্তি বাগেরহাট জেলার মোড়লগঞ্জ এলাকার ওসমান শেখের ছেলে। 

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (২৮ জুন) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আলমগীর হোসেনকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১ হাজার টাকার ৫ টি জাল নোট উদ্ধার করা হয়। এ ঘটনায় পিরোজপুর সদর থানায় তার বিরুদ্ধে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। 

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি জাল নোট ব্যবহারের উদ্দেশ্য সম্পর্কে কিছু তথ্য দিয়েছে। বিষয়টি আরও তদন্ত করে দেখা হচ্ছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft