মোল্লাহাট সেতুর টোলপ্লাজা থেকে অস্ত্রসহ আটক ১১
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৭ জুন, ২০২৫, ৫:০৫ পিএম

গোপালগঞ্জ জেলা ও বাগেরহাট জেলার সীমান্তবর্তী মধুমতি নদীর উপরে নির্মিত আবুল খায়ের সেতুর টোলপ্লাজা এলাকা থেকে চারটি বিদেশি পিস্তলসহ ১১ জনকে আটক করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার (২৬ জুন) সন্ধ্যা সোয়া ৬ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ওই টোল প্লাজার সামনে ঝিনাইদহ জেলার মহেশপুর থানা এলাকা হতে আসা একটি হাইএস মাইক্রোবাসে (রেজিস্ট্রেশন নাম্বার ঢাকা মেট্রো-চ- ১৫-৬৭৭০) ডিবি পুলিশ  তল্লাশী চালিয়ে ০৪ টি ৭.৬২ মি: মি: চায়না পিস্তল, ০৪টি ম্যাগজিন ও ০৯ রাউন্ড গুলি উদ্ধার করেছে।  এসময় ওই মাইক্রোবাসে থাকা মোট  ১১ জনকে আটক করেছে ডিবি পুলিশ ।

আটককৃতরা হলেন- মহেশপুর থানার কানাইডাঙ্গা গ্রামের কদম আলীর ছেলে কাওসার আলী (৪০), আব্দুল মবিনের ছেলে আতাউর রহমান (৩০), ধান্যহরিয়া গ্রামের মৃত নুরুর ছেলে মো: ইমদাদুল হক (৩১), গয়েশপুর গ্রামের গিয়াসউদ্দিনের ছেলে জনি মিয়া (২৭), ধান্যহারিয়া গ্রামের নুর আলমের ছেলে মাসুম পারভেজ (২২), সিদ্দিকুর রহমানের ছেলে আবুল হোসেন(৪৩), ঝিনাইদহ সদরের হামদোমোর গ্রামের অধীর চন্দ্র দাসের ছেলে প্রসেনজিৎ চন্দ্র দাস,হরিনাকুন্ড থানার বাসুদেবপুর গ্রামের মনিরুল ইসলামের ছেলে মেহেদী হাসান (২৩),সাবেক বিন্দু গ্রামের মৃত ইদ্রিস আলী বিশ্বাসের ছেলে মো: খোকন বিশ্বাস(৪৫), সড়াবাড়ী গ্রামের আবুল বাসার মন্ডলের ছেলে খোকন মিয়া (৩৫) এবং সাবেক বিন্দু গ্রামের আনিসুর রহমান শাহের ছেলে সেলিম শাহ (৩৪)।

অস্ত্রসহ ১১ জন আটকের খবর পেয়ে বাগেরহাটের পুলিশ সুপার তৌহিদুল আরিফ ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি উপস্থিত সাংবাদিকদের  জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি, একটি মাইক্রোবাসে করে ১০ জন অপরাধী ও চালক মোল্লাহাটে আসছে। তারা বড় কোনো অপরাধ সংঘটনের পরিকল্পনা করছিলো। এর পর মোল্লাহাট টোলপ্লাজায় অতিরিক্ত সতর্কতার সঙ্গে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ ঘটনায় মামলা দায়ের করা হবে। পরবর্তীতে বিস্তারিত তথ্য সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে। আটককৃতদেরকে বাগেরহাট পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft