গোপালগঞ্জে মাহেন্দ্র উল্টে নিহত ১, আহত ৫
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫, ৪:৩৮ পিএম

গতকাল বুধবার (২৫ জুন) রাত ৯ টার দি‌কে গোপালগঞ্জে একটি যাত্রীবাহী মাহেন্দ্র নিয়ন্ত্রন হা‌রি‌য়ে রাস্তার উপর উ‌ল্টে প‌ড়ে ১ জন নিহত ও ৫ জন আহত হ‌য়ে‌ছে। 

সদর উপজেলাধীন ভেড়ারবাজার এলাকায় গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের উপর ওই দুর্ঘটনা‌ ঘ‌টে। ‌নিহ‌তের নাম হা‌ফিজুর মোল্লা (৫০)। তিনি গোপালগঞ্জ সদর উপ‌জেলার নিজড়া গ্রা‌মের মৃত ইউসুফ মোল্লার ছেলে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মির মো: সাজেদুর রহমান সাংবাদিকদের  জানান, রাতে গোপালগঞ্জ শহর থেকে ৫ জন যাত্রী নিয়ে একটি মাহেন্দ্র সদর উপজেলার উলপুর যাচ্ছিল। মাহেন্দ্রটি ঘটনাস্থলে পৌঁছানোর পর নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উপর উল্টে যায়। এতে মাহেন্দ্র থেকে সড়কের উপর ছিটকে পড়ে হাফিজুর মোল্লা ঘটনাস্থলে মারা যান। পরে স্থানীয়রা আহত ৫ জনকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ বেড জেনারেল হাসপাতালে ভর্তি করে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft