কালীগঞ্জে ২টি গাঁজা গাছসহ একজন আটক
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ জুন, ২০২৫, ৫:১৯ পিএম

ঝিনাইদহের কালীগঞ্জে বিশাল আকৃতির দুইটি গাঁজাগাছ সহ এক গাঁজা চাষিকে আটক করেছে থানা পুলিশ। আজ বুধবার (২৫ জুন) সকাল ১১ টার দিকে শহরের আড়পাড়া (নদিপাড়া) হাবিবুর রহমান হবির ছেলে আলমগীর হোসেন (৪৫) এর বসত বাড়িতে অভিযান চালিয়ে গাঁজা গাছসহ তাকে আটক করা হয়। 

আটক আলমগীর হোসেন তার বাড়িতে গোপনে দুইটি গাঁজার গাছ রোপণ করেছিল। 

গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানা পুলিশের একটি দল এসআই তকিবুরের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৩ ফুট লম্বা দুইটি গাঁজা গাছসহ তাকে আটক করে। উদ্ধার হওয়া দুইটি গাঁজা গাছের কাচা অবস্থায় ওজন ৭ কেজি।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেলা হাজতে প্রেরণ করা হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft