ঈশ্বরগঞ্জে হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৫
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ জুন, ২০২৫, ২:২২ পিএম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আলোচিত কমল হত্যা মামলার এজাহারনামীয় আসামী সহ ৫জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে রবিবার আদালতে সোপর্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- এসআই আক্তারুজ্জামানের নেতৃত্বে অভিযান চালিয়ে কমল হত্যা মামলার এজাহারনামীয় আসামী উপজেলার জাটিয়া ইউনিয়নের ঘাগড়াপাড়া গ্রামের নজরুল ইসলামের পুত্র সাজিম (২৩), এসআই ওয়াজেদ আলীর নেতৃত্বে অভিযান চালিয়ে মারামারি মামলার এজাহার নামীয় আসামীকে বাড়ি থেকে জাটিয়া ইউনিয়নের ইসলামপুর এওয়াজ নগর গ্রামের মৃত শ্রীনাথ চন্দ্র দাসের পুত্র অভিনাশ চন্দ্র দাস (৫৭), অভিনাশ চন্দ্র দাসের পুত্র বিশ্বজিত চন্দ্র দাস (২৮), এবং এসআই ওমর ফারুক রাজু ও এএসআই ফারুক হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত পলাতক আসামী পৌরসভার দত্তপাড়া গ্রামের গণি মিয়ার পুত্র মতিউর রহমান (৫৫), পশুরাম চৌহানের পুত্র সুমন চৌহান (২৮) গ্রেপ্তার করা হয়।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওবায়দুর রহমান জানান, ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে ও সার্কেল স্যারের তত্বাবধানে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft