ডাসারে ইজিবাইক গ্যারেজে অগ্নিকাণ্ড: প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২০ জুন, ২০২৫, ৭:০৩ পিএম

মাদারীপুরের ডাসারে একটি ব্যাটারী চালিত ইজিবাইক ও ভ্যানের গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী পরিবারের।

আজ শুক্রবার ভোর রাতে উপজেলার বালিগ্রাম ইউনিয়নের ধূয়াসার গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো জানা যায়নি।

এদিকে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস কর্মীরা উপস্থিত হওয়ায় আরও বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছেন বাড়ির অন্যান্য লোকজন।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বালিগ্রাম ইউনিয়নের ধূয়াসার গ্রামের মোঃ সিরাজ সরদারের ছেলে মোঃ আল আমিন সরদার নিজ বাড়িতে একটি গ্যারেজ নির্মাণ করে ব্যাটারিচালিত ইজিবাইক ও ভ্যান চার্জ দিতেন।গত রাতে হঠাৎ করে ওই গ্যারেজে আগুনের সূত্রপাত ঘটে এবং মুহূর্তের মধ্যে তা পুরো গ্যারেজে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসে খবর দেন। পরে মাদারীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক ঘণ্টা প্রাণপণ চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হন। ততক্ষণে গ্যারেজে থাকা ২৫টি ভ্যান ও ইজিবাইক এবং একটি মোটরসাইকেল সহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান গ্যারেজ মালিক আল আমিন।

ভুক্তভোগী আল আমিন কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আগুনে আমাদের প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে। আমরা এখন কীভাবে বাঁচব?”

কালকিনি উপজেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোঃ খোকন জমাদার বলেন, “আগুন লাগার খবর পেয়ে মাদারীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ফায়ার সার্ভিসের দ্রুত উপস্থিতির কারণে আশেপাশের বসতঘরগুলো আগুনের হাত থেকে রক্ষা পেয়েছে।”

এ বিষয়ে ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফীন বলেন, “অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারিভাবে সহযোগিতা করা হবে।”

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft