নাগরপুরে হত্যা মামলায় নারীসহ গ্রেপ্তার ৩
নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫, ৫:৫১ পিএম

টাঙ্গাইলের নাগরপুরে আলোচিত জব্বার হত্যা মামলায় নারীসহ ৩ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। গত ১৮ জুন বুধবার গাজীপুরের কালিয়াকৈর থেকে নাগরপুর থানা পুলিশ এদেরকে গ্রেপ্তার করে। এ নিয়ে জব্বার হত্যা মামলায় গ্রেপ্তারের সংখ্যা দাড়ালো ৪ জন। 

নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম আজ বৃহস্পতিবার এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন তিনি। 

প্রেস ব্রিফিংয়ে বলা হয়, জব্বার হত্যাকাণ্ডে এজাহার ভুক্ত আসামিরা গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে যায়। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কালিয়াকৈর থেকে এজাহার ভুক্ত ৩ জনকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- নাগরপুর উপজেলার সুদামপাড়া গ্রামের মো. আব্দুল মান্নান, আকলিমা আক্তার ও মোছা. রাবেয়া বেগম। এ মামলার মূল আসামি বাদশা মিয়াকে গ্রেপ্তারে সর্বচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।

উল্লেখ্য, টাঙ্গাইলের নাগরপুুর উপজেলার সুদামপাড়া গ্রামের আ. জব্বারের সাথে বাদশা মিয়ার দীর্ঘ দিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে গত ১৮ মে প্রতিপক্ষের হামলায় খুন হন জব্বার মিয়া। এ ঘটনায় পুত্রবধু পলি আক্তার বাদী হয়ে পর দিন ১৯ মে নাগরপুর থানায় মামলা দায়ের করেন। ওই দিন পুলিশ এ হত্যা মামলার অন্যতম আসামি মো. বেল্লাল হোসেনকে গ্রেপ্তার করে। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft