প্রকাশ: বুধবার, ১৮ জুন, ২০২৫, ৯:৫৯ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল পঞ্চগড়ের বোদা উপজেলা শাখার উদ্যোগে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
আজ বুধবার (১৮জুন) বিকালে উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের শিকারপুর গ্রামের ক্ষতিগ্রস্থ আশরাফ আলীর পরিবারকে উপজেলা ছাত্রদল আহবায়ক রায়হানুল প্রধান আর্থিক অনুদান তুলে দেন।
এসময় ছাত্রদল নেতা আরাফাত হোসেন মামুন, মাধব চন্দ্র, মশিউর রহমান হিমেল, মাড়েয়া বামনহাট ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক সারোয়ার আলম প্রধান, সাংগঠনিক আসাদুজ্জামান জনিসহ ইউনিয়ন বিএনপি ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা ছাত্রদল আহবায়ক রায়হানুল প্রধান বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অসহায় নিপিড়ীত মানুষের স্বার্থে কাজ করতে বদ্ধ পরিকর।
জানা যায়, গত রবিবার বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে আশরাফ আলীর গরু, ছাগলসহ ৪ টি বসত ঘর সম্পুর্ন রুপে পুড়ে যায়।