প্রকাশ: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫, ৪:৫৯ পিএম

লালমনিহাটে হাতীবান্ধর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ও লালমনিরহাট-১ ( হাতিবান্ধা -পাটগ্রাম) আসনের সাবেক সংসদ সদস্য মোতাহার হোসেনের প্রায় কোটি টাকা মূল্যের একটি কালো গাড়ি কালীগঞ্জ থানা পুলিশ জব্দ করেছে।
গতকাল ১৬/ ৬/ ২৫ ইং তারিখে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা এলাকা থেকে গাড়িটি জব্দ করা হয়। এ সময় গাড়ির চালক কাজল চন্দ্র রায় এবং তার সহযোগী আজিজকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল ১৬/৬/২৫ ইং সোমবার ভোরে হাতিবান্ধার দোলাপাড়া সীমান্ত সংলগ্ন একটি বাড়ি থেকে কালো রঙের একটি গাড়ি বের করা হয়। স্থানীয়দের ধারনা ও উদ্দেশ্য ছিলো সাবেক এমপির ছেলের জন্য ঈদ সামগ্রী নিয়ে ঢাকায় যাওয়া।
বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা গাড়িটিকে ধাওয়া করে। প্রায় ৪০ কিলোমিটার ধাওয়া খেয়ে গাড়িটি কালীগঞ্জের কাকিনা চাপারতল পেট্রোল পাম্পের কাছে পৌঁছালে এলাকাবাসী গাড়িটি আটক করতে সক্ষম হয়।