নেত্রকোনায় পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন
নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৫ জুন, ২০২৫, ৯:১০ পিএম

নেত্রকোনার আটপাড়া উপজেলায় এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন তার পরিবার ও এলাকাবাসী।

শনিবার (১৪ জুন) বিকেলে উপজেলার শুনই নতুন বাজার এলাকায় সহকারী উপপরিদর্শক (এসআই) জাহিদুল হাসানের নিজ বাড়িতে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এসআই জাহিদুল হাসানের বড় ভাই রতন মিয়া। তিনি বলেন, “আমার ভাই বর্তমানে ঢাকায় কর্মরত এবং সরকারি বিধি মেনেই ছুটিতে বাড়িতে এসেছেন। অথচ তাকে ঘিরে যে সংবাদ প্রকাশ করা হয়েছে, তা পুরোপুরি মিথ্যা, বানোয়াট এবং উদ্দেশ্যপ্রণোদিত। এতে আমাদের পারিবারিক মান-সম্মান ক্ষুণ্ন হয়েছে এবং সমাজে বিভ্রান্তি ছড়িয়েছে।”

তিনি অভিযোগ করেন, একটি কুচক্রী মহল দীর্ঘদিন ধরে তার ভাইয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এসআই জাহিদুলের বাবা সুলতান মিয়া, মা রীনা আক্তার, স্থানীয় ইউপি সদস্য নূরুজ্জামান, ওয়ার্ড বিএনপির সভাপতি সাইদুর রহমান দুলাল এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা বলেন, এসআই জাহিদুল হাসান একজন দায়িত্বশীল, সৎ ও নিষ্ঠাবান পুলিশ কর্মকর্তা। একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে হয়রানি করতে চায়। তারা এ ধরনের অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানান এবং দোষীদের দ্রুত শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft