ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ৫, আহত ১৫
ফুলবাড়ী (দিনাজপুর) সংবাদদাতা
প্রকাশ: শনিবার, ১৪ জুন, ২০২৫, ৮:৩৪ পিএম

দিনাজপুরের ঘোড়াঘাটে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে দাঁড়িয়ে থাকা বালুভর্তি ট্রাককে ঢাকা গামী নাবিল পরিবহনের একটি কোচের ধাক্কায় কোচের তিনজন নারীসহ ৫জন যাত্রী নিহত এবং অন্তত ১৫ জন আহত হয়েছে।

আজ শনিবার (১৪ জুন) ভোরে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ঘোড়াঘাট উপজেলার নূরজাহানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ৫ জনের মধ্যে ৩ জনের নাম ও পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- ঠাকুঁরগাঁওয়ের বাসিন্দা তামান্না আক্তার (২৭), নাবিল কোচের চালকের সহকারী নওগাঁর আমিনুল ইসলাম (৪০) ও রাজিব ভূঁইয়া (৩০)।

ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) নজমুল হক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, তাৎক্ষণিকভাবে হতাহতদের সকলের নাম ও পরিচয় জানা যায়নি।

ঘোড়াঘাট থানা পুলিশ ও স্থানীরা জানিয়েছেন, দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ঘোড়াঘাট উপজেলার নূরজাহানপুর এলাকায় দাঁড়িয়ে থাকা বালু বোঝাই ট্রাককে পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকা গামী নাবিল পরিবহনের একটি কোচ (ঢাকা-মেট্রো-ব-১৪-৭২৭৭) পেছন থেকে ধাক্কা দিলে কোচের সামনে অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থরেই তিনজন কোচ যাত্রীর মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই সেনাবাহিনীর সদস্য, ঘোড়াঘাট ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে আরও দুইজন যাত্রীর মৃত্যু হয়।

ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আতাউর রহমান বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়েই দ্রæত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে করা হয়। ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সে আরও দুইজনের মৃত্যু হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহত সকলের নাম ও পরিচয় জানা যায়নি।

হাকিমপুর ও ঘোড়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. নিয়ামতউল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় নাবিল কোচের পাঁচজন যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন নারী ও দুইজন পুরুষ রয়েছেন। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  দেশজুড়ে   ঘোড়াঘাট   সড়ক দুর্ঘটনা   নিহত   আহত  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft