ঝালকাঠিতে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৪ জুন, ২০২৫, ৬:২৩ পিএম আপডেট: ১৪.০৬.২০২৫ ৭:০৪ পিএম

ঝালকাঠির রাজাপুর উপজেলার পাকাপোল এলাকায় হানিফ পরিবহনের একটি বাস ও একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। 

আজ শনিবার (১৪ জুন) দুপুরে রাজাপুর-ভাণ্ডারিয়া আঞ্চলিক সড়কে রাজাপুর উপজেলা গালুয়া ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পিকআপটি ভাণ্ডারিয়া থেকে রাজাপুরের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে দ্রুতগামী হানিফ পরিবহনের একটি বাস এসে পিকআপটিকে সজোরে ধাক্কা দেয়। এ সময় পিকআপটি উল্টে পাশের খাদে পড়ে যায়। এ সংঘর্ষে ঘটনাস্থলেই পিকআপে থাকা দুজন নিহত হন। দুর্ঘটনার পর সড়কে যান চলাচল কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে রাজাপুর ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের উদ্ধার করে। তাদের নাম-পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।

এ বিষয়ে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, ঘটনার পর পরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় এনেছে। তবে নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft