ঈদ ছুটি শেষে পাটুরিয়া ঘাটে কর্মস্থলে ফেরা মানুষের ঢল
মা‌নিকগঞ্জ প্রতি‌নি‌ধি
প্রকাশ: শুক্রবার, ১৩ জুন, ২০২৫, ৮:৪৭ পিএম

ঈদ শেষে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলা থেকে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট দিয়ে ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ। এতে গত কদিন চাপ না থাকলেও আজ শুক্রবার (১৩ জুন) সকাল থেকেই ফেরি ও লঞ্চে ছিল যাত্রীদের উপচেপড়া ভিড়। 

তবে রাস্তায় কিংবা ফেরিঘাটে কোনো ধরনের ভোগান্তি না থাকায় নিরাপদ ও স্বস্তিতে পারাপার হচ্ছেন বলে জানিয়েছেন যাত্রীরা।

সরেজমিনে দেখা গেছে, বাস, প্রাইভেটকার, মাইক্রোবাস ও মোটরসাইকেলে রাজবাড়ির দৌলতদিয়া ফেরিঘাট হয়ে পাটুরিয়াঘাটে আসছে যাত্রীরা। সবচেয়ে বেশি আসছে মোটরসাইকেলের যাত্রী। লঞ্চঘাটেও যাত্রীদের উপচেপড়া ভিড় দেখা গেছে।

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে যাত্রী পারাপারে ১৫টি ফেরি ও ২০ টি লঞ্চ চলাচল করছে।

অন্যদিকে আরিচা-কাজিরহাট নৌরুটেও যাত্রীর চাপ বেড়েছে। পাবনার কাজিরহাট থেকে ফেরি, লঞ্চ ও স্পিডবোটে করে আরিচাঘাটে আসছে যাত্রীরা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft