কালিগঞ্জে পানিতে ডুবে শিশু নিহত
কালিগঞ্জ (সাতক্ষীরা) সংবাদদাতা
প্রকাশ: শুক্রবার, ১৩ জুন, ২০২৫, ১:১২ পিএম

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের শাহাপুর (ঢালীপাড়া) গ্রামে ২ বছর ৬ মাস বয়সী পরিবারের একমাত্র সন্তান রোহান বাড়ির আঙিনার ডোবায় পড়ে মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছে।

আজ শুক্রবার (১৩ জুন) সকাল ৭টার দিকে ঘটে এই হৃদয়বিদারক ঘটনা। শিশুটির বাবা মিজানুর রহমান গাজী এ সময় ঘুমিয়ে ছিলেন, আর মা ছিলেন গোয়ালঘরে কাজে ব্যস্ত। এ সুযোগে শিশু রোহান খেলতে খেলতে পড়ে যায় টিউবওয়েলের পাশে থাকা নোংরা ও দুর্গন্ধযুক্ত ডোবাটিতে।

পারিবারিক সুত্রে জানা যায়, কাজ শেষে  খোঁজাখুঁজির একপর্যায়ে শিশুটির মা শিশুটিকে ডোবার মধ্য ভেসে থাকতে দেখে, সঙ্গে সঙ্গে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়।

শিশুটির করুণ মৃত্যুতে গ্রামে শোকের ছায়া নেমে আসে। প্রতিবেশীরা বলেন, বাড়ির আঙিনায় এমন খোলা ও নোংরা ডোবা রাখা মারাত্মক অসতর্কতার পরিচায়ক। এ ঘটনায় অনেকেই নিজেদের অশ্রু সংবরণ করতে পারেননি।

স্থানীয় সচেতন মহল বলছেন, এ ধরনের ঘটনা এড়াতে অভিভাবকদের আরও সচেতন হওয়া প্রয়োজন। প্রতিটি শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে ঘরের আঙিনা থেকে শুরু করে চারপাশের পরিবেশ ঝুঁকিমুক্ত রাখা জরুরি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft