আখাউড়ায় গৃহবধূর আত্মহত্যার ঘটনায় স্বামী আটক
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫, ৬:২৫ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পারিবারিক কলহের জেরে মোছা. জোনাকি আক্তার (১৯) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। ঘটনার পর তার স্বামী মো. জুয়েল মিয়াকে আটক করেছে পুলিশ।

গতকাল বুধবার (১১ জুন) বিকেল ৩টার দিকে আখাউড়া পৌরসভার দেবগ্রামে নিজ বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক অশান্তি চলছিল। মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে জোনাকি বিষাক্ত কেরির ট্যাবলেট সেবন করেন। পরে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা যান বলে ধারণা করা হচ্ছে।

নিহত জোনাকি আক্তার দেবগ্রামের বাসিন্দা মো. জুয়েল মিয়ার স্ত্রী।

এ বিষয়ে আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ছমিউদ্দিন জানান, “পারিবারিক কলহের জেরে এই আত্মহত্যার ঘটনা ঘটেছে। প্রাথমিক তদন্ত শেষে স্বামী জুয়েল মিয়াকে আটক করা হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।”

পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft