ধুনটে জিইউকে ট্রাস্টের কার্যালয় উদ্বোধন ও ছাগল বিতরণ
ধুনট (বগুড়া) সংবাদদাতা
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫, ৫:৫৬ পিএম

বগুড়ার ধুনটে স্বেচ্ছাসেবী সংগঠন গোপালনগর ইউনিয়ন কল্যাণ ট্রাস্টের প্রধান কার্যালয়ের উদ্বোধন ও স্বাবলম্বী প্রকল্পের আওতায় হতদরিদ্র পরিবারের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার দুপুরে এ ট্রাস্টের পক্ষ থেকে ইউনিয়নের ১০ টি হতদরিদ্র পরিবারে মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ করা হয়। সেই সাথে আমেরিকান প্রবাসী বায়জিদ বোস্তামির অর্থায়নে নির্মিত গোপালনগর ইউনিয়ন কল্যাণ ট্রাস্টের প্রধান কার্যালয়ের উদ্বোধন ও অতিথিদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। 

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সাবেক উপ-পরিচালক ডাঃ আরিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- রহমান ট্রেডার্সের সত্বাধিকারী মোঃ হাবিবুর রহমান, প্রধান উদ্বোধক উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আফতাব উদ্দিন। 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ডীন ড. মোঃ আমিনুল হক, প্রফেসর ড. মোঃ আমিনুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এসএম আব্দুল হাকিম, জিএমসি ডিগ্রি কলেজের সহযোগী অধ্যাপক মোঃ লুৎফর রহমান, গোপালনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ শামসুল হক সরকার, ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ আমান উল্লাহ খাঁন। 

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- গোপালনগর ইউনিয়ন কল্যান ট্রাস্টের সহ-সভাপতি এমএআর সনেট, সাধারণ সম্পাদক রাজিব মাহমুদ। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাঃ সম্পাদক রাজিব আহম্মেদ, সাংগঠনিক সম্পাদিকা নাবিলা তাবাসসুম, অর্থ সম্পাদক হাবিবুর রহমান, প্রচার সম্পাদক ওয়াসিম আকরাম লেলিন, দপ্তর সম্পাদক রাশেদ, যুগ্ম অর্থ সম্পাদক রবিউল ইসলাম, ত্রাণ সম্পাদক আল রাফি, কাউছার, হানিফুজ্জামান, রাকিবুল প্রমুখ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft