মোহনগঞ্জে গলায় ওড়না পেঁচিয়ে দর্জির আত্মহত্যা
মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ জুন, ২০২৫, ৮:০১ পিএম

নেত্রকোণার মোহনগঞ্জে রনি দাস (১৬) নামে এক দর্জি গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে।

পুলিশ সূত্রে জানা যায়, রনি দাস (১৬) উপজেলার ২ নং বটতলী বানিয়াহারী ইউনিয়নের গাজীনগর গ্রামের রত্না খালের পাড়ে গামারি গাছের সাথে সাদা ওড়না দিয়ে গাছে ও গলায় গিট দিয়ে আত্মহত্যা করে। রনি দাস দর্জির কাজ করত। সে প্রতিদিনের ন্যায় বাসায় এসে রাতের খাবার খেয়ে ঘর থেকে বেরিয়ে যায়। রনি রাতে বাড়িতে না আসায় খোঁজাখুঁজি করতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে আজ (১১জুন) রোজ বুধবার সকাল ৭ টার সময় রনি দাসের মা শিল্পী রানী দাস দেখতে পান গাজীনগর গ্রামের রত্না খালের পাড়ে ফাঁকা জায়গা গামারি গাছের সাথে ওড়না দিয়ে গলায় বেঁধে আত্মহত্যা করেছে তার ছেলে। 

রনি দাস মোহনগঞ্জ উপজেলার ২ নং বটতলী বানিয়াহারী ইউনিয়নের গাজীনগর গ্রামের মৃত সুনীল দাসের ছেলে।

মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, লাশ ময়নাতদন্তে পাঠানোর জন্য প্রস্তুতি চলছে। এ বিষয়ে থানায় অপমৃত্যুর মামলা হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft