রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ২
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১০ জুন, ২০২৫, ১০:০০ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশা ও মাইক্রোবাসের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। সোমবার রাতে উপজেলার তারাবো এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- তারাবো সুলতানবাগ এলাকার শাহরিয়ার হাসান আকাশ (২৯) ও অটোরিকশা চালক অজ্ঞাত (৩৫)। আহতরা হলেন, সায়মন (২৯) ও তামিম সরকার (২৯)। তারা আকাশের বন্ধু বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, দুই বন্ধুকে সঙ্গে নিয়ে সোমবার রাতে তারাবো বিশ্বরোড এলাকা থেকে অটোরিকশাযোগে সুলতানবাগ এলাকার বাড়িতে ফিরছিলেন আকাশ। তিন চাকার যানটি তারাবো এলাকার সাইফিং ফ্যাক্টরির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসটির সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়।

ঘটনাস্থলেই প্রাণ হারান অটোরিকশা চালক। আহত হয় আকাশ ও তার দুই বন্ধু। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা আকাশকে মৃত ঘোষণা করেন।

রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন, ‘ঘাতক মাইক্রোবাসটি জব্দ করা হলেও এর চালক পালিয়ে গেছে।’

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  দেশজুড়ে   নারায়ণগঞ্জ   সড়ক দুর্ঘটনা   নিহত   আহত  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft