আলফাডাঙ্গায় যুবদল নেতার বিরুদ্ধে চাদা দাবি, দোকানে হামলা ও টাকা লুটের অভিযোগ
ফরিদপুর (আলফাডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ জুন, ২০২৫, ৯:৪০ পিএম

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার কামারগ্রামে এক যুবদল নেতার বিরুদ্ধে প্রকাশ্যে অস্ত্রের ভয় দেখিয়ে মুদি দোকানে হামলা, ভাঙচুর ও নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী ব্যবসায়ী রফিকুল শেখ জানান, গোপালপুর ইউনিয়নের কামারগ্রামের স্কুলের সামনে তার দীর্ঘদিনের মুদি দোকানে স্থানীয় যুবদল নেতা শাহেদ মোল্লা একাধিকবার চাঁদা দাবি করেন। দোকানে এসে বিনা পয়সায় সিগারেট নেওয়ার পাশাপাশি হুমকি দিয়ে বলেন, “বিশ হাজার টাকা না দিলে ব্যবসা করতে দিবো না।”

রফিকুল মৌখিকভাবে বিষয়টি আলফাডাঙ্গা থানার উপপরিদর্শক মফিজুর রহমানকে জানান। পরে এসআই মফিজুর ঘটনাটি পৌর যুবদলের সভাপতি সৈয়দ মিজানুর রহমানকে জানালে তিনি বিষয়টি দেখার আশ্বাস দেন। 

তবে এরপরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

এরপর ক্ষিপ্ত হয়ে সোমবার (৯ জুন) দুপুর ১২টার দিকে যুবদল নেতা শাহেদ মোল্লা সঙ্গীয় লোকজন নিয়ে রফিকুলের দোকানে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। তিনি বলেন, “তুই থানায় জানাইছিস, দারোগা আমার কি করবে?” উপস্থিত মানুষজন বাধা দিলে তারা সরে যায়।

কিন্তু পরে, বিকাল ৬টার দিকে, শাহেদ আবার দোকানে ফিরে এসে পিস্তল হাতে রফিকুলের মাথায় ঠেকিয়ে ভয় দেখান এবং দোকানের ভেতরে ভাঙচুর চালান। এ সময় দোকানের ক্যাশবাক্সে থাকা নগদ টাকা ছিনিয়ে নেন বলে অভিযোগ।

ঘটনাটি দেখে স্থানীয় কেউ ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করে।

অভিযুক্ত শাহেদের সঙ্গে যোগাযোগ করে না পাওয়া গেলে তার মুঠোফোনে কল করে তার বিরুদ্ধে অভিযোগর বিষয় জানতে চাইলে বলেন আমি যুবদলের গোপালপুর ইউনিয়ন যুবদলের ৪নং ওয়ার্ডের সভাপতি,  ওখানে গিয়েছি আমার আপন জনদের কে নিয়ে,আমি কোন  চাদা দাবী করি নাই,রফিকুল আমার কাছে টাকা পেতো টাকার জন্য এর আমার সাথে খারাপ আচারন করেছে এ কারনে আমি টাকা দেই নাই। 

উপজেলা যুবদলের আহবায়ক মোঃশাহিন মোল্লা বলেন শাহেদ নামে আমি কোন যুবদল নেতাকে চিনিনা, তাছাড়া ইউনিয়ন পর্যায়ে এখনও কোন কমিটি গঠন করা হয় নাই, কেউ যদি পরিচয় দিয়ে থাকে সেটা তার ব্যাক্তিগত বিষয় ব্যাক্তির দ্বায় দল নেবেনা।

এ বিষয়ে আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহজালাল আলম  বলেন, “সংবাদ পেয়ে পুলিশ পাঠিয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft