প্রকাশ: শনিবার, ৭ জুন, ২০২৫, ১:৫১ পিএম

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে ঈদ উল আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে গোপালগঞ্জ কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে ।
আজ শনিবার সকাল সাড়ে ৭ টায় ঈদ উল আযহা'র নামাজের প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে।
গোপালগঞ্জ কোর্ট জামে মসজিদের ইমাম মাওলানা শেখ হাফিজুর রহমান ঈদ উল আযহা নামাজের প্রধান জামাতে ইমামতি করেন। প্রায় ১০ হাজার মুসল্লি গোপালগঞ্জ পৌর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত প্রধান জামাতে অংশ নিয়েছেন।
ঈদ উল আযহা নামাজের প্রধান জামাতে অংশ নিয়েছেন গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামানসহ তার দুই পুত্র, জেলা পুলিশ সুপার মো: মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: গোলাম কবির, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম তারেক সুলতান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম রকিবুল হাসান, গোপালগঞ্জ এলজিইডি'র নির্বাহী প্রকৌশলী মো: এহসানুল হক, গোপালগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: আজহারুল ইসলাম, গোপালগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস এম রেফাত জামিল, গোপালগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ফয়েজ আহমেদ, পৌর নির্বাহী কর্মকর্তা এএইচএম রকিবুল হাসান, নির্বাহী প্রকৌশলী মো:মেহেদী হাসান প্রমুখ।
ঈদ উল আযহা নামাজের পূর্বে তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। ঈদ উল আযহার দুই রাকাত নামাজের পর খুতবা শেষে বাংলাদেশের সকল জনগণের সুখ-শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা সহ বিশ্বের সকল মুসলমান নর-নারীর জন্য বিশেষ করে ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি আগ্রাসন দ্রুত বন্ধে আল্লাহ পাকের গায়েবী সাহায্য কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন গোপালগঞ্জ কোর্ট মসজিদের পেশ ইমাম মাওলানা শেখ হাফিজুর রহমান।
এদিকে গোপালগঞ্জ জেলা শহরের মোহাম্মদপাড়া জামে মসজিদে সকাল ৭ টা ৪০ মিনিটে, থানাপাড়া জামে মসজিদে সকাল ৮ টায় এবং এস কে আলিয়া মাদ্রাসায় সকাল সাড়ে ৮ আটটায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।