ঈদের দিন ঢাকায় বৃষ্টি
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৭ জুন, ২০২৫, ১২:২২ পিএম

বৃষ্টি নেমেছে রাজধানী ঢাকায়। সেই সঙ্গে রয়েছে বাতাস। ফলে সকালের ভ্যাপসা গরম থেকে কিছুটা স্বস্তি মিলেছে রাজধানীবাসীর।

আজ শনিবার (৭ জুন) বেলা পৌনে ১২টা নাগাদ রাজধানীর বারিধারা, বাড্ডা এলাকায় বৃষ্টি নামে। তবে তার আগে আকাশ কালো হয়ে আসে।

এদিকে, ঈদের ছুটি থাকায় রাজধানীর সড়কে গণপরিবহন কম দেখা গেছে। ফাঁকা সড়কে চলাফেরায় স্বস্তি মিলছে নগরবাসীর। যদিও সড়কে গণপরিবহনের সংখ্যা কম।

গতকাল শুক্রবার (৬ জুন) রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারাদেশের শনিবারের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে থাকতে পারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি। সেইসঙ্গে তাপমাত্রাও বাড়তে পারে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft