যাত্রীর ঢল পাটুরিয়া ফেরিঘাটে, ভোগান্তি চরমে
শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৬ জুন, ২০২৫, ৪:৫৩ পিএম আপডেট: ০৬.০৬.২০২৫ ৪:৫৫ পিএম

ঈদ উদযাপনে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার ঘরমুখো যাত্রীদের ঢর নেমেছে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে। আজ শুক্রবার সকাল থেকেই ফেরি ও লঞ্চ পারাপারের যাত্রীদের চাপ বাড়তে থাকে। 

পাটুরিয়া ঘাট থেকে প্রায় পাঁচ কিলোমিটার রাস্তায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। যানজটে দূরপাল্লার পরিবহন, ট্রাক, মাইকোব্রাস, প্রাইভেট কারসহ লোকাল সার্ভিস আটকা পড়ে এতে চরম দুর্ভোগ  হচ্ছে যাত্রী এবং যানবাহন চালকদের। পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ১৭টি ফেরির মধ্যে ২টি ফেরি বিকল হয়ে যাওয়ায় এবং নদীতে প্রবল স্রোতের কারণে এমন যানজটের সৃষ্টি হয়েছে।  অপরদিকে ২০টি লঞ্চ দিয়ে যাত্রী পারাপার করছে লঞ্চ ঘাট কর্তৃপক্ষ। 

দূরপাল্লা পরিবহনের চালকদের সাথে কথা বলে জানাজায় বৃহস্পতিবার রাত দশটায় ঢাকা থেকে পাটুরিয়া ঘাটের উদ্দেশ্যে গাড়ি রওনা হলেও মহাসড়কের যানজটের কারণে ভোর ছয়টায় পাটুরিয়া ঘাটে এসে পৌঁছায়। ঘাটে এসে দীর্ঘ লাইনে বসে থেকে যাত্রীরা এবং বিশেষ করে শিশুরা অসুস্থ হয়ে যাচ্ছে। ঘাটের নিরাপত্তা ও যেকোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘাট এলাকায় পর্যাপ্ত পুলিশ, নৌপুলিশসহ আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন আছে। ঘাটের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষন করে স্বস্তি প্রকাশ করেছেন জেলা পুলিশ সুপার ইয়াসমিন আক্তার।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত উপমহাব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ সালাম হোসেন জানান, ১৭ টি ফেরির মধ্যে দুইটি ফেরি বিকল হয়ে পড়েছে এবং হঠাৎ করে নদীতে পানি বৃদ্ধি এবং প্রবল স্রোতের কারণে ফেরি চলতে ব্যাহত হচ্ছে। তবে অগ্রাধিকার ভিত্তিতে দূরপাল্লার পরিবহন এবং লোকাল সার্ভিসের যাত্রী পারাপার করছেন বলে তিনি জানান। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft