নবীনগরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫, ১:৫৪ পিএম আপডেট: ০৫.০৬.২০২৫ ৩:১৭ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মধ্যে সংঘর্ষের ঘটনায় তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

আজ বৃহস্পতিবার (৫ জুন) সকাল আনুমানিক পৌনে ৬টার দিকে নবীনগর-কোম্পানীগঞ্জ-কুমিল্লা সড়কের ইব্রাহিমপুর বাঁশবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন- সিএনজি চালিত অটোরিকশার যাত্রী উপজেলার লাপাং গ্রামের হযরত আলীর ছেলে আবুল কাসেম, নারায়ণপুর গ্রামের বিল্লাল মিয়ার ছেলে সোহাগ মিয়া ও ফেনীর দক্ষিণ ফরাদনগর গ্রামের আবুর খাযেরের ছেলে নুরুল আলম।

নবীনগর থানার ওসি আবদুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে সকালে কালের কণ্ঠকে বলেন, ‘নিহত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে প্রযোজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft