ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ২১ কিলোমিটার যানজট
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫, ১:২০ পিএম

ঈদযাত্রায় মহাসড়‌কে অতিরিক্ত যানবাহনের চাপ ও যমুনা সেতু সংযোগ সড়কে একাধিক গাড়ি বিকল হওয়ায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়‌কে ২১ কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজটের সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। 

এদিকে মহাসড়‌কের কালিহাতীতে ঢাকাগামী লেনে বাস নিয়ন্ত্রণ হারিয়ে একজন নিহত হ‌য়ে‌ছেন।

গতকাল বুধবার মধ্যরাতে সেতু থেকে রাবনা বাইপাস পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌কে ২১ কিলোমিটার এলাকাজুড়ে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়। এতে উত্তরাঞ্চলের লাখ লাখ মানুষের ভোগান্তি পোহাতে হচ্ছে। আটকা পড়েছে পশুবাহী শতাধিক গাড়ি।

পু‌লিশ বল‌ছে, মহাসড়‌কে যানজট নিরসনে তারা কাজ কর‌ছে। বেলা বাড়ার স‌ঙ্গে স‌ঙ্গে যানজট নিরস‌নের আশ্বাস তা‌দের।

আজ বৃহস্পতিবার (৫ জুন) মহাসড়‌কের এলেঙ্গা হাইও‌য়ে পু‌লিশ ফাঁড়ির ইনচার্জ শরীফ মিয়া জানান, যানজট থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে স্বাভা‌বিক হ‌চ্ছে। ত‌বে ধীরগ‌তি‌তে যানবাহন চলছে। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft