ব্রাহ্মণবাড়িয়ায় সিলিন্ডার বোঝাই ট্রাক উল্টে বিস্ফোরণ
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৪ জুন, ২০২৫, ৩:৫৩ পিএম

কুমিল্লা-সিলেট মহাসড়কে দুই শতাধিক গ্যাস সিলিন্ডার বোঝাই একটি ট্রাক উল্টে সড়কে বিস্ফোরিত হয়ে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

আজ বুধবার ভোর সাড়ে ৪টার দিকে ব্রাহ্মণবাড়িয়া শহর বাইপাসের বিরাসার এলাকায় এ ঘটনা ঘটে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রতিটি সিলিন্ডার বিস্ফোরিত হয়ে উপরের দিকে উঠছে। সড়কের বেহাল অবস্থার কারণেই ট্রাকটি উল্টে যাওয়ার ঘটনা ঘটে। তবে এখনও পর্যন্ত কারো হতাহতের খবর পাওয়া যায়নি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft