পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৪ জুন, ২০২৫, ৩:৩৭ পিএম

পঞ্চগড়ের সদরে ভুট্টাক্ষেতে ভুট্টা ভাঙার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যৃ হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার ধাক্কামারা ইউনিয়নের ফকিরেরহাট বেংহাড়িপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জামিদুল ইসলাম (২৩), রাব্বানি (৩২) ও শাহিন আলম (৩৫)। এ ছাড়া জয় ইসলাম নামে একজনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, আজ সকালে ১৪ জন শ্রমিক ওই ভুট্টাক্ষেতে ভুট্টা ভাঙার কাজ করতে গেলে মাটিতে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যান জামিদুল ইসলাম। এ সময় রব্বানি, শাহিন আলম ও জয় ইসলাম আহত হন। তাদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রব্বানী ও শাহিনকে মৃত ঘোষণা করেন। জয়কে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হবে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  দেশজুড়ে   পঞ্চগড়   নিহত   বিদ্যুৎস্পৃষ্ট   







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft