গৌরীপুরে ভিজিএফ এর ৩ হাজার ২শ কেজি চাল জব্ধ
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ জুন, ২০২৫, ৭:৩৫ পিএম

ময়মনসিংহের গৌরীপুরের রামগোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ছোট ভাই ও তাঁর শ্যালক কর্তৃক ভিজিএফ এর চাল আত্মসাতের চেষ্টাকালে ৩ হাজার ২শ ১০ কেজি চাল জব্ধ করেছে সেনবাহিনী। 

আজ সোমবার ভোরে পরিষদের কাছেই এক বাড়ি থেকে অভিযান চালিয়ে ১০৭ বস্তা (৩২২১ কেজি) চাল উদ্ধারসহ এক নারীকে আটক করা হয়েছে।

স্থানীয় সুত্র ও সেনাবাহিনীর তথ্যে জানা গেছে,পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সারা দেশের মতো ভিজিএফের চাল বিতরন কার্যক্রম শুরু হয়েছে। এরই অংশ হিসাবে রবিবার (১জুন) গৌরীপুরের ৭ নং রামগোপালপুর ইউনিয়ন পরিষদে ভিজিএফ চাল বিতরন কার্যক্রম শুরু হয়।

জানা গেছে, ওই চাল সঠিকভাবে বিতরন না করে পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল-আমীন জনির নির্দেশে তাঁর ভাই রতন মাস্টার ও শ্যালক তুহিনকে দিয়ে গভীর রাতে বিক্রি করে দেন। পরে ওই চাল পরিষদের পাশে মো. শাহজাহানের বাড়িতে রাখা হয়। এক পর্যায়ে সোমবার ভোর চারটার দিকে নির্দিষ্ট স্থানে নিয়ে যাওয়ার সময় সড়কে টহলরত সেনাবাহিনীর হাতে ধরা পড়ে। এ সময় অনেকে পালিয়ে গেলেও কথিত কালোবাজারি শাহজাহানের স্ত্রী মোছাম্মৎ কল্পনা আক্তার (৪৫) ধরা পড়েন। পরে সেনাবাহিনীর দলটি তাঁর বাড়িতে গিয়ে ১০৭ বস্তা চালের সন্ধান পান।

এ বিষয়ে জানতে রামগোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল-আমীন জনির মোবাইল নম্বরে কল করা হলে নম্বরটি বন্ধ পাওয়া যায়।

এ ব্যাপারে জানতে চাইলে গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম সাজ্জাদুল হাসান বলেন, বিষয়টি জানতে পেরে খোঁজ খবর নেওয়া হচ্ছে। বরাদ্ধকৃত চালের নয়ছয় হলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft