ঈশ্বরগঞ্জে পুকুরে বিষ দিয়ে ৩ লক্ষ টাকার মাছ নিধনের অভিযোগ
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ জুন, ২০২৫, ৬:৩৬ পিএম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর শহরের কাকনহাটী গ্রামের ফজলুল হকের পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। 

শনিবার রাতে, ফজলুল হকের ২২ শতক একটি পুকুরে বিষ দিয়ে পাঙ্গাস, কই,শিং সহ বিভিন্ন জাতের প্রায় ৩ লক্ষ টাকার মাছ নিধন করেছে বলে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ওই মৎস্য চাষী।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রতিবেশী চাঁন মিয়া ও তার পরিবারের লোকজনের সাথে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরেই তার পুকুরে বিষ দিয়ে মাছ নিধন করা হয় বলে ভুক্তভোগীর অভিযোগ। অভিযোগের প্রেক্ষিতে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ওসি ওবায়দুর রহমান জানান, অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft