সেনানিবাসে সৈনিকের ঝুলন্ত লাশ উদ্ধার, চিরকুট লিখে দোষ স্বীকার
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ জুন, ২০২৫, ১০:১৯ পিএম

গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসে একটি ওয়ার্কশপ ভবন থেকে এসএম সৌরভ হোসেন (৩৫) নামে এক সৈনিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে করছে আইনশৃঙ্খলা বাহিনী।

আজ রোববার ভোরে সেনানিবাসের ওয়ার্কশপ ভবনের পাশে নির্মাণাধীন ভবনের বাঁশে গামছা পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, নিহত সৈনিক সৌরভ হোসেন ঝিনাইদহ জেলার গাড়াগঞ্জ গ্রামের বাসিন্দা। তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

পুলিশ জানায়, বগুড়া সেনানিবাস থেকে বদলি হয়ে সৌরভ সম্প্রতি রাজেন্দ্রপুর সেনানিবাসে এমপি (এপিসি) স্কট হিসেবে যোগ দেন। তিনি অনলাইনে জুয়া খেলায় জড়িয়ে পড়েন এবং সর্বস্বান্ত হয়ে পড়েন। ঘটনার দিন ভোরে তিনি লুকিয়ে চার্জার পয়েন্টে রাখা অপর এক সৈনিক ল্যান্স করপোরাল ইয়াসির আরাফাতের মোবাইল থেকে ১৪ হাজার টাকা বেটিং সাইটে জমা দেন। বিষয়টি বুঝতে পেরে ইয়াসির তাকে হাতেনাতে ধরে ফেলেন এবং অন্যান্যদের জানান।

এরপর তাকে শাস্তিস্বরূপ নজরবন্দি রাখা হয়। ভোরে ওয়াশরুমে যাওয়ার কথা বলে তিনি পাহারাদারের সঙ্গে বাইরে যান। কিছু সময় পর পাহারাদার ডাকাডাকি করেও সাড়া না পেয়ে ওয়াশরুমে প্রবেশ করে দেখেন তিনি সেখানে নেই। পরে তল্লাশি চালিয়ে দেখা যায়, সৈনিক সৌরভ সেনানিবাসের ব্যারাক লাইনের তৃতীয় তলার পূর্ব পাশে নির্মাণাধীন ভবনের একটি বাঁশের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।

ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। যেখানে তিনি নিজের দোষ স্বীকার করে আত্মহত্যার কারণ উল্লেখ করেছেন বলে জানান ওসি আব্দুল হালিম।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft