কিশোরগঞ্জে রহস্যজনকভাবে ব্যাংক ম্যানেজারসহ ছয় কর্মকর্তা অজ্ঞান
কিশোরগঞ্জ সংবাদদাতা
প্রকাশ: রোববার, ১ জুন, ২০২৫, ৭:১৯ পিএম

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ব্যাংকের ভেতর ম্যানেজারসহ রহস্যজনকভাবে ছয়জনের অজ্ঞান হয়ে পড়ে থাকার ঘটনা ঘটেছে। আজ রোববার (১ জুন) বেলা ১১টার দিকে আইএফআইসি ব্যাংক কুলিয়ারচর শাখায় এ ঘটনা ঘটে।

অজ্ঞান ছয়জনকে বাজিতপুর উপজেলার জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সকালে ব্যাংকের নিয়মিত কার্যক্রম চলছিল। বেলা ১১টার দিকে ব্যাংকের ম্যানেজার সৌমিক জামান খানসহ চারজন কর্মকর্তা ও দুজন গার্ড হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন। পরে পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

ভৈরব সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. নাজমুস সাকিব বলেন, বেলা ১১টার দিকে বাহির থেকে কেউ একজন ব্যাংকে ঢুকে। এরপর প্রথমে ব্যাংকের ম্যানেজারসহ চারজন কর্মকর্তা এবং পরে দুজন গার্ড অজ্ঞান হওয়ার ঘটনাটি ঘটে। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পর্যবেক্ষণ এবং সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করি।

তিনি আরও বলেন, ব্যাংকের লকারসহ সবকিছুই ঠিকঠাক রয়েছে। তবে কী কারণে এমনটি হয়েছে বিস্তারিত তদন্তের পর জানা যাবে।

কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মাহমুদুল ইসলাম তালুকদার বলেন, ব্যাংকের ভেতরে ক্যামিক্যাল জাতীয় কিছুর তীব্র দুর্গন্ধ ছিল। সেখানে যারা ঢুকেছে তাদেরই মাথা ঘুরছে। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সবকিছু লক করে দিয়েছি। ব্যাংকের যারা অসুস্থ তারা সুস্থ হলে বিস্তারিত জানা যাবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft